কক্সবাজার, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রেবশের চেষ্টাকালে ২৩ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার সকাল থেকে বেলা ১২টার মধ্যে তাদের আটক করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনা থেকে ৫জন, মোচনী থেকে ৪জন, ঝিমংখালী থেকে ৬ জন ও হ্নীলা থেকে ৮ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি টহল দল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে তিনি বলেন, “এদের মানবিক সহায়তা প্রদান করে দুপুর ২টার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২২ ঘ.
bdnews24