২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বারদী বাজারে এই সংঘর্ষের সময় দোকানপাটে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, হামলার ঘটনায় থানায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ও সহ-সভাপতি নেহালউদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় এক পক্ষের লোকজন অন্য পক্ষের সমর্থকদের দোকারপাটে লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৬ ঘ.