২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১২ হাজার ৬৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১২ হাজার ৬৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কেউকে গ্রেপ্তার করা যায়নি। বিজিবি ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার নাফ নদীর তীরবর্তী দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ নয় হাজার ৬৪০টি এবং দুপুরে নাফ নদীর তীর সংলগ্ন হ্নীলা এলাকা থেকে দুই হাজার ৯৯১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৬২১ ঘ.