চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর লে. কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার কাছে দুটি ওয়ান শুট্যার গান ও দুই রাউন্ড গুলি ছিল।
তৌহিদুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে এই র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১৩৬ ঘ.
bdnews24