পাবনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব পাবনা জেলার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন মিলনায়তনে নাগরিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র জেলা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমানকে সভাপতি এবং রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ জেবুন্নেচ্ছা ববিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ ছাড়া অধ্যাপক মুহাম্মদ নূরুন্নবী, মাহবুব-উল-আলম মুকুল ও মুহাম্মদ মহিউদ্দীনকে উপদেষ্টা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৪ ঘ.
bdnews24