২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীত পরিচালক ইমন আটক, ইয়াবা উদ্ধার

এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে সংগীত পরিচালক শওকত আলী ইমনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কিছু ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে সংগীত পরিচালক শওকত আলী ইমনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কিছু ইয়াবাও উদ্ধার করা হয়েছে। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ইমনকে আটক করা হয়। “বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে ওই তরুণীকে ইস্কাটনে নিজের ফ্ল্যাটে রেখেছেন শওকত আলী ইমন। কিন্তু বিয়ে না করায় ওই তরুণী আমাদের কাছে অভিযোগ করেছেন।” এই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে ইমনের ফ্ল্যাটে যায় পুলিশ। সেখান থেকে নয়টি ইয়াবা ট্যাবলেট ও কয়েক বোতল মদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় বলে জানান ওসি। শওকত আলী ইমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/১৪২০ ঘ.