২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুলিশ-জামায়াত সংঘর্ষ, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

দিনাজপুরের রানীরবন্দরে সোমবার পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের সংঘর্ষে দিনাজপুর-রংপুর মহাসড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের রানীরবন্দরে সোমবার পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের সংঘর্ষে দিনাজপুর-রংপুর মহাসড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় সংঘর্ষ শুরু হলে যান চলাচল বন্ধ হয়। পরে দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ আসলে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল করে যানবাহন চলাচলে বাধা দেয়। এতে বাধা দিলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। জামায়াত-শিবিরের ইটপাটকেল এবং পুলিশের টিয়ার গ্যাস সেল নিক্ষেপের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.