২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রশাসক কার্যালয়ের কাছে হবিগঞ্জ পৌর এলাকার প্রধান সড়কে নির্মিমানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের গার্ডারে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক কার্যালয়ের কাছে হবিগঞ্জ পৌর এলাকার প্রধান সড়কে নির্মিমানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের গার্ডারে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার এ ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক মঞ্জুরুল মিয়া (৩৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গা উপজেলার চারি গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, সকাল ১০টায় মঞ্জুরুল অন্য শ্রমিকদের নিয়ে গার্ডার দিয়ে ফাইলিং এর কাজ করছিলেন। এ সময় মঞ্জুরুল গার্ডারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৪ ঘ.