রাজবাড়ী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর দুইজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক ডা. আবু হানিফ এবং কালুখালী উপজেলার ডা. বারেক প্রামাণিক।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত জানান, আবু হানিফকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কালুখালী থানার ওসি আব্দুর রহমান জানান, বারেককে বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সংশ্লিষ্ট থানায় দু’টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৮ ঘ.
bdnews24