২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৩৫০টি চামড়া আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৫০টি ছাগলের চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

বেনাপোল, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৫০টি ছাগলের চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার বিকালে পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বিজিবি জানিয়েছে। বিজিবি যশোর ২৬ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সাইফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুটখালী বালুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীদের দিকে এক রাউন্ড গুলি ছুড়লে তারা চামড়া ফেলে পালিয়ে যায়। আটক চামড়ার মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। এগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.