২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফলতা বজায় থাকবে, প্রত্যাশা খালেদা জিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “সারা দেশের জনগণ ক্রিকেট দলের এই অবিস্মরণীয় ও অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি।” “ভবিষ্যতেও বাংলাদেশী টাইগাররা জয়ের এই সফলতা ধরে রাখতে সক্ষম হবে”, আশা প্রকাশ করেন বিরোধী দলের নেতা। বুধবার খুলনায় ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে হারিয়েছে বাংলাদেশ, যা এক দিনের ম্যাচে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আর এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সাহারা কাপ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট দলের এই সাফল্যের জন্য খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদেরও অভিনন্দন জানান খালেদা। আরেকটি বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭৫৯ ঘ.