২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ

বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামে শনিবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

বরগুনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামে শনিবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে রোববার একই গ্রামের মোতালেব সরদারের ছেলে আবু সালেহ’র বিরুদ্ধে মামলা করেছে ওই কিশোরী। বরগুনা থানার ওসি শীলমনি চাকমা বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে সালেহ তাকে ধর্ষণ করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার বলেন, আসামির বাবা ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২২ ঘ.