২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকবাহিনীকে খালেদার অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “সারা দেশের জনগণ ক্রিকেট দলের এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও আনন্দিত ও গৌরবান্বিত।” বাংলাদেশের ক্রিকেট দলের এই সাফল্যের জন্য খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের সাহারা কাপ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭৫০ ঘ.