২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ভিয়েতনামী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুয়ে বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুয়ে বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৮টায় খালেদার সঙ্গে দেখা করেন। এ সময় তাদের মধ্যে ৪০ মিনিট স্থায়ী বৈঠক হয়। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, এটি ছিলো ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সাক্ষাতকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৪ ঘ.