২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না’- শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না’- শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। উদ্বোধন শেষে মুসলিম ইনস্টিটিউট হলে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তারা এও অভিযোগ করেন, এ ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে দেশের ‘বুর্জোয়া’ রাজনৈতিক দলগুলো। বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের শিক্ষাকে বেসরকারীকরণের মাধ্যমে শুধুমাত্র উচ্চবিত্তদের মাঝে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। বক্তারা জামাত-শিবিরসহ সব ‘সা¤প্রদায়িক’ দলের রাজনীতি নিষিদ্ধ করাসহ অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করারও দাবি জানান। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৈহিদ টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার, সাবেক ছাত্রনেতা অধ্যাপক অশোক সাহা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এসএম শুভ প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন ও অরূপ রাহীর দল ‘লীলা’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১১২ ঘ.