২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোহিঙ্গাদের সঙ্গে ভালো ব্যবহার সম্ভব নয়’

বর্তমান সরকারের পক্ষে রোহিঙ্গাদের সঙ্গে ভালো ব্যবহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের পক্ষে রোহিঙ্গাদের সঙ্গে ভালো ব্যবহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবারের জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দীপু মনি বলেন, “রোহিঙ্গাদের সঙ্গে অন্তত এই সরকারের ভালো ব্যবহার করা সম্ভব নয়, বিগত বিএনপি-জামায়াত সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে।” সরকারি দলের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতরা শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এছাড়া রোহিঙ্গারা বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে কীভাবে পাসপোর্ট পাচ্ছে তাও জানতে চান তিনি। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যেখানে বাংলাদেশি শ্রমিকরা বেশি সেখানে বিভিন্ন বিচার-বিশ্লেষণ করে রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়। তারপরেও যদি কেউ ভালো ব্যবহার না করেন, সেটা তার ব্যক্তিগত ব্যবহার।” দীপু মনি বলেন, “একটা জিনিস জানা উচিত, কোনো বাংলাদেশি তার প্রথম পাসপোর্ট দেশ থেকেই পান। রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছে বলে ফজলে রাব্বী মিয়ার বক্তব্যও নাকচ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এএল/২১১১ ঘ.