ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামটর এলাকায় বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনায় নিহতের নাম মো. মোনতাসির আবীর (৩২)।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপার পরিবহনের একটি বাস পেছন থেকে আবীরের মটরসাইকেলকে ধাক্কা দিলে তিন গুরুতর আহত হন।
ট্রাফিক পুলিশ আবীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
আবীর মিরপুরের সেনপাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশাল।
তার শ্যালক আবুল কালাম হাসপাতালে সাংবাদিকদের জানান, আবীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯৫০ ঘ.
bdnews24