২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জামায়াত নেত্রীসহ গ্রেপ্তার ২

শেরপুর জেলা মহিলা জামায়াতের নেত্রীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

শেরপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা মহিলা জামায়াতের নেত্রীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে জেলা মহিলা জামায়াতের সাধারণ সম্পাদিকা পান্না সরকার ও জামায়াতের সুরা সদস্য মো. মুকুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চাইলে বিচারক তাদেরকে জেল গেটে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮৪৯ ঘ.