২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ করতে হয় সপ্তাহে একদিন

সপ্তাহে একদিন কর্মস্থলে হাজির থাকেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইসমাত জেরিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ইসরাইল হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিরাজগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহে একদিন কর্মস্থলে হাজির থাকেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইসমাত জেরিন খান। অপর ছয়দিন পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন বলে এই চিকিৎসক জানিয়েছেন। ইসমাত জেরিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় আমাকেও সেখানেই থাকতে হয়। শিশু সন্তান থাকায় প্রতি সপ্তাহে একদিন গিয়ে অফিস করছি।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর আর ছুটি নেয়ার সুযোগ নেই। তাই বর্তমান অবস্থার পরিবর্তন করা যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্সর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসক ইসমাত জেরিন খান কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে দুইবার তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তারপরও তিনি অনিয়ম করেই যাচ্ছেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্সর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা লিখিতভাবে জানালে আমি জেরিনের বেতন-ভাতা বন্ধ করে দেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.