২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপকাঠীর পৌর মেয়র আর নেই

পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন ফারুক (৫৯) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

পিরোজপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন ফারুক (৫৯) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্ব^াস ত্যাগ করেছেন মুক্তিযোদ্ধা এই আওয়ামী লীগ নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মেয়রের মৃত্যুতে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ও পিরোজপুর-২ আসনের সাংসদ শাহ আলম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩২ ঘ.