২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 08:29 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নীলফামারী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা এলাকার শামিম আহমেদের ছেলে সাথিল (৫) এবং দোলাপাড়া গ্রামের ধীরেন সাগরার স্ত্রী কিরণ বালা (৫০)। নীলফামারী সদর থানার ওসি আক্কাস আলী জানান, সকালে সাথিল বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এ সময় পা ফসকে পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজার পর তার পরিবারের লোকজন পুকুরে খোঁজা শুরু করে। “অবশেষে দুপুর ১২টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।” অন্যদিকে, সোমবার সকাল ১০টায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দোলারপাড়ায় ছিড়ে পড়ে থাকা পল্ল¬ী বিদ্যুতের তারে জড়িয়ে গৃৃহবধু কিরণ মারা যান বলে জানান তিনি। “বাড়ির পাশে গরু বাধতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৬ ঘ.