রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ øাতকে ভর্তির মৌখিক পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। ক্লাস শুরু হবে ৩ ফেব্র“য়ারি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী রোববার বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ৮টি বিভাগে মোট ৬৬৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। আগামী ১৩ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে।
এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১৮, ২৪ ও ৩০ ডিসেম্বর এবং ৯ ও ২৭ জানুয়ারি অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
গত ১৯ নভেম্বর আট বিভাগের ৬৬৫টি আসনের বিপরীতে ৪১৭৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৩ ঘ.
bdnews24