২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতীয় পণ্য আটক

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে শনিবার ওষুধসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

বেনাপোল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে শনিবার ওষুধসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ২৬ ব্যাটালিয়ন বিজিবির অপারেশন অফিসার মেজর ওয়াহিদ ফিরোজ বলেন, শার্শার রামপুর এলাকায় এ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিচ ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেনাপোলের পুটখালী থেকে অন্তত ৫০ লাখ টাকা মূল্যের শীতবস্ত্রের একটি চালান আটক হয়। আটক মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০৫৫ ঘ.