২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু সংস্কারের পর সচল ঢাকা-বরিশাল মহাসড়ক

মাদারীপুরের ঘটকচরে সেতু সংস্কার শেষে ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

মাদারীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের ঘটকচরে সেতু সংস্কার শেষে ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার সকালে বেইলি সেতুটি ভেঙে পড়ায় ওই পথে চলাচল বন্ধ হয়ে যায়। রাত ২টায় সংস্কার কাজ শেষ হলে গাড়ি চলাচল শুরু হয় বলে মাদারীপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় মালবোঝাই ভারী ট্রাকের চাপে সেতুটির ট্রানজাম ভেঙে যায়। এরপর শুরুতে সতর্কতার সঙ্গে হালকা গাড়ি চলাচল করলেও ১২টায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৭ ঘ.