২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তিচ্ছুদের নিরাপত্তায় সিসি ক্যামেরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 06:48 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তিচ্ছু ও তাদের অভিবাবকদের নিরাপত্তা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ, সব ধরনের রাজনৈতিক কর্মকা-, সব ধরনের মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় ‘এ’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘বি’ ও ‘বি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও সিলেট নগরীর ১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকেও জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০০৪৩ ঘ.