সাতক্ষীরা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সোনারমোড় এলাকায় নিহত ইসরাফিল (২১) উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের জামাত আলির ছেলে।
শ্যামনগর থানার ওসি আমির তৈমুর ইলি স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে ইসরাফিল উপজেলা সদর থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০৭ ঘ.
bdnews24