২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে দুর্ঘটনায় নিহত ২

ভোলার চরফ্যাশন উপজেলায় শুক্রবার দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ভোলা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় শুক্রবার দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এরা হলেন চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের রতন দফাদারের ছেলে সামসুদ্দিন (৩২) এবং একই এলাকার খোরশেদ মাঝির ছেলে নাছির মাঝি (৫৫)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আবুল বাশার বলেন, দুপুরে চরফ্যাশন-চর মাদ্রাজ সড়কে এ দু’জনকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন নাছির মাঝি। ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সামসুদ্দিনের। ময়নাতদন্তের জন্যে লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.