২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাইবান্ধা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের মধ্য খাটিয়ামারীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। ফুলছড়ি থানার ওসি এমএ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মধ্য খাটিয়ামারীর চরে এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, লাশের গায়ে সাদা টরে কাপড়ের শার্ট ও পরনে জিন্সের প্যান্ট ছিল। লাশের গলা, পেটসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে। যুবকটিকে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩২৩ ঘ.