২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৯ হরিণ শিকারি জেল হাজতে

সুন্দরবনের শরণখোলা থেকে হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তার নয় ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বাগেরহাট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা থেকে হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তার নয় ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের বন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তিতাস ঘোষ (৩৫), আলমগীর শেখ (৩৫, আরিফ মুন্সী (৩২), মো. খবির উদ্দিন শেখ (৪৮), বেল্লাল হাজরা (৩২), মনিরুল শেখ (২৫), সুজিত ঘোষ (৪৫), ট্রলার চালক ফিরোজ শেখ (৩৮) ও ওলিউর । তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামে। এর আগে গত বুধবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি বাঁকের খাল এলাকা থেকে ফাঁদসহ তাদের গ্রেপ্তার করে বনরক্ষীরা। বন বিভাগের পূর্ব সুন্দরবন অঞ্চলের কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কোকিলমনি বাঁকের খাল এলাকা থেকে নয় হরিণ শিকারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, ৫০ ফুট ফাঁদ, রান্নাকরা হরিণের মাংস, দা ও কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৩ ঘ.