২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমির আত্মহনন: দায়ীদের গ্রেপ্তার দাবিতে অনশন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমিকে আত্মহননে প্ররোচনাদানকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতীকী অনশন করেছে সোনারগাঁও নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমিকে আত্মহননে প্ররোচনাদানকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতীকী অনশন করেছে সোনারগাঁও নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকালে সোনারগাঁও শহীদ মিনার চত্বরে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। রিমির আত্মহননের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো বখাটে শামীম গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক কমিটির নেতারা। সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামালের সভাপতিত্বে অনশনে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আ. রহমান, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সোনারগাঁও প্রেসক্লাবের শিক্ষা ও গবেষণা সম্পাদক রবিউল হুসাইন, সোনারগাঁও নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির ভূইয়া রিপন প্রমুখ। শনিবার সকাল ১১টায় কলেজ থেকে নিজের বাড়িতে ফিরে আত্মহত্যা করেন রিমি। কলেজে যাওয়ার পথে মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় শামীম ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২০৪০ ঘ.