বরগুনা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বামনা ও পাথরঘাটা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বামনা উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন তালুকদার, পাথরঘাটা জামায়াতের সেক্রেটারি শামীম আহসান ও কোষাধ্যক্ষ সেলিম রেজা।
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি আজম খান ফারুকী জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সেলিম রেজা ও বেলা ২টায় শামীম আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
বামনা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বুধবার গভীর রাতে রুহুল আমিন তালুকদারকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৭ ঘ.
bdnews24