২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস নদীতে, ৩ শ্রমিক নিহত

শ্রমিকদের বহনকারী একটি বাস গোপালগঞ্জের মধুমতি নদীতে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ওই বাসে থাকা অন্তত ৬০ শ্রমিক কমবেশি আঘাত পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বহনকারী একটি বাস গোপালগঞ্জের মধুমতি নদীতে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ওই বাসে থাকা অন্তত ৬০ শ্রমিক কমবেশি আঘাত পেয়েছেন। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক কাজী মতিয়ার রহমান জানান, বৃহম্পতিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুশারহুলা গ্রামের দিদারুল গাজীর ছেলে শাহারুল গাজী (১৪), কয়রা উপজেলার জোড়শিং গ্রামের ধোনাই মলি¬কের ছেলে রহিম মলি¬ক (৩৮) ও দাকোপ উপজেলার কালাবগী গ্রামের নূর এ আলমের ছেলে কাওসার (৪৩)। কাজী মতিয়ার জানান, দুর্ঘটনার পরপরই নদী থেকে শাহরুলের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরে খুলনা থেকে ডুবুড়ি এসে বাকি দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত শফিকুল শেখ (৩০), সোহেল (২০), রোকন (৩৫), রবিউল (২৫), ইউনুস গাজী (৩৫), আবু বক্করকে (২৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জালাল উদ্দিন (৬০) নামের আরেকজনকে খুলনায় পাঠানো হয়েছে। শ্রমিক সরদার মহাসিন গাজী বলেন, ফেনীর ভাঙ্গনকবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য ৬৯ জন শ্রমিককে নিয়ে শতাব্দী পরিবহনের বাসটি খুলনার রূপসা থেকে রওনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পদ্মবিলায় একটি ট্রাককে জায়গা ছেড়ে দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তাদের বাসটি মধুমতি নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪২৫ ঘ.