২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় জিপচালক নিহত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী ক্ষখ্যং হেডম্যান পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জিপচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বান্দরবান, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী ক্ষখ্যং হেডম্যান পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জিপচালক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে একটি গ্রাম্য মেলা থেকে যাত্রী নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি পাঁচশ’ ফুট নিচে খাদে পড়ে যায়। চালক কাজল কান্তি দাসকে (৪১) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে উত্তেজিত পরিবহণ শ্রমিকরা বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালায়। এতে একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। আহত হন পুলিশের এসআই নজরুল। স্থানীয় এক চালক অপু বড়–য়া বলেন, “রোগীর অবস্থা খারাপ হলেও সেখানে চিকিৎসক ছিল না।” এ ঘটনার পর পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন। তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাংচুরের বিষয়টি ও চিকিৎসকদের অবহেলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৭ ঘ.