চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরকে অস্থির করতে আওয়ামী লীগ সংসদ সদস্য এম এ লতিফ ‘ইন্ধন’ যোগাচ্ছেন অভিযোগ করে তা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।
বন্দরের শ্রমিকদের পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর সা¤প্রতিক আন্দোলনে সাবেক চেম্বার সভাপতি লতিফের ‘ইন্ধন’ রয়েছে বলে বুধবার এক বিবৃতিতে ইঙ্গিত দেন চেম্বার সভাপতি।
বিবৃতিতে নাম উল্লেখ না করলেও লক্ষ্য যে লতিফ, তা স্পষ্ট। কারণ লতিফ সম্প্রতি শ্রমিকদের বেতন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়ে আসছেন।
এর আগে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এম এ লতিফের পক্ষ নিয়ে বন্দর অচলের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন মোরশেদ মুরাদ।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে লতিফ ও মোরশেদ মুরাদসহ চট্টগ্রাম চেম্বার ও কয়েকটি ব্যবসায়িক সংগঠনের নেতারা এর বিরোধিতা করেন।
কিন্তু চট্টগ্রাম চেম্বারের নির্বাচনকে কেন্দ্র করে লতিফের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হলে মোরশেদ মুরাদ এনসিটি নিয়ে বিরোধ ভুলে গিয়ে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং তার দোয়া প্রত্যাশা করেন।
লতিফের প্রতি ইঙ্গিত করে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ বলেন, “কিছুদিন ধরে একজন রাজনীতিবিদ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বন্দরকে নিয়ে রাজনীতিতে মেতে উঠেছেন।
“স¤প্রতি ব্যক্তি বিশেষের প্ররোচনায় শ্র্রমিকদের মধ্যে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। বন্দর কার্যক্রম বিঘিœত হলে তার দায়দায়িত্ব ওই ব্যক্তি বা রাজনীতিবিদকেই বহন করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/২২৩০ ঘ.
bdnews24