২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নীলফামারীর ডিমলা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নীলফামারী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রুপাহারা গ্রামে স্ত্রী লুৎফা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে দুলাল হোসেনকে (৪২) আটক করা হয়। ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, তিনবছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে লুৎফাকে বিয়ে করেন দুলাল। কিছু দিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। এ কলহের জের ধরে বুধবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে দুলাল। আহত লুৎফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রুপহারা গ্রামে নিজবাড়ি থেকে দুলালকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০৫ ঘ.