২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী -বিএএসফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী -বিএএসফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় বিএসএফ-এর কাছে তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি। বিকেল ৩টায় কোম্পানী পর্যায়ের বৈঠকে বিজিবি-বিএসএফকে এ নিন্দা জানানো হয় বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তা। বিএসএফ-এর গুলিতে আহত ফারুক হোসেন (২৬) জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর সাহাপাড়া গ্রামের ইমরান আলীর ছেলে। ফারুকের উদ্ধৃতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মন্জুরুল আলম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে শিবগঞ্জের মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪নং এর পাশে জমিতে কাজ করার সময় মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের শুভপুর ক্যাম্পের সদস্যদের সঙ্গে ফারুক বাকবিত-ায় জড়িয়ে পড়েন। “এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে তিনি গুলবিদ্ধ হন।” স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৫ ঘ.