২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখি চুরির দায়ে চিড়িয়াখানার ২ কর্মচারী বরখাস্ত

ঢাকা চিড়িয়াখানা থেকে বিরল প্রজাতির ১১টি মূল্যবান পাখি চুরি ও পাঁচারের অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানা থেকে বিরল প্রজাতির ১১টি মূল্যবান পাখি চুরি ও পাঁচারের অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদ উল্লাহ জানান, চিড়িয়াখানার প্রাণী তত্ত্বাবধায়ক চান মিয়া এবং নৈশপ্রহরী শংকর লাল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শফিকুল ইসলাম নামে একজন আনসার সদস্যকেও এজন্য প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন । তিনি বলেন, “তিন প্রজাতির ১১টি বিরল পাখি চুরি হওয়ার খবর আমরা সোমবার সকাল ৭টায় জানতে পারি। এর মধ্যে রয়েছে তিনটি কাকাতুয়া, ছয়টি হলুদ টিয়া ও দুইটি লাল টিয়া। এগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।” নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান। চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, রোববার রাতে চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে কর্তৃপক্ষ সোমবার সকালে চুরির ঘটনাটি শাহ আলী থানাকে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭০২ ঘ.