২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

গোলাম রাব্বি চৌধুরীকে সভাপতি ও শ্রীকান্ত শর্মাকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

শাবি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম রাব্বি চৌধুরীকে সভাপতি ও শ্রীকান্ত শর্মাকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কাউন্সিল শেষে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম শুভ। কাউন্সিল উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৫ ঘ.