কুড়িগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে হেনাইজেরতল এলাকায় সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে।
বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কারণে প্রায় দেড়ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বাসটি উদ্ধার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24