২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাপ্রধানের চাকরি আরো এক বছর বেড়েছে

তৃতীয়বারের মতো চুক্তিতে নিয়োগ পাওয়ায় আরো এক বছর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) থাকছেন আশরাফুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয়বারের মতো চুক্তিতে নিয়োগ পাওয়ায় আরো এক বছর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) থাকছেন আশরাফুল ইসলাম খান। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার তার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর আদেশ জারি করেছে। এতে বলা হয়, চুক্তিতে নিয়োগের মেয়াদ শেষে অথবা কাজে যোগ দেয়ার দিন থেকে এই আদেশ কার্যকর হবে। গত বছরের ১৭ অক্টোবর দ্বিতীয় দফায় চুক্তিতে একই পদে নিয়োগ পান আশরাফুল। এতে তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এক বছর। এর আগে তিনি দুই বছরের চুক্তিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এই ব্রিগেডিয়ার জেনারেল আইজি প্রিজন্স পদে নিয়োগ পান ২০০৯ সালের ২৮ জুলাই। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে গেলে একই বছর তিনি ওই পদে চুক্তিতে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৫ ঘ.