সাতক্ষীরা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জ সীমানা সংলগ্ন কালিরখালে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনায় নিহত নজরুল শেখ (২৯) খুলনার আংটিহারা গ্রামের রহিম শেখের ছেলে। দুপুরে বনবিভাগের সদস্যরা তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
সুন্দরবন খুলনা রেঞ্জের খাসীটানা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুল শেখসহ ৪/৫ জন জেলে বনবিভাগের অনুমতি নিয়ে দুইদিন আগে কাঁকড়া ও মাছ ধরতে যায়।
সোমবার সকালে কালিরখালে কাঁকড়া ধরার সময় নজরুলকে বাঘে নিয়ে যায়।
সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে লোকালয়ে ফিরে বনবিভাগকে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৫ ঘ.
bdnews24