২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চন্দনাইশে শিবিরের মিছিল থেকে আটক ৬

চট্টগ্রামের চন্দনাইশে জামায়াত-শিবিরের মিছিল থেকে ছয় জন কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশে জামায়াত-শিবিরের মিছিল থেকে ছয় জন কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দোহাজারী এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে। পুলিশের উপস্থিতি দেখে অন্যান্যরা পালিয়ে যায়। চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোহরের নামাজের পর পর আশেপাশের এলাকা থেকে শিবির-জামায়াতের কর্মীরা এ এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশ মিছিল থেকে ছয়জনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৬১৭ ঘ.