নারায়ণগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
উপজেলার গোলাকান্দাইল এলাকায় রোববার রাতে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. সেলিম মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে গোলাকান্দাইল এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় একটি গাড়ি ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল-রাফি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২০০ঘ.
bdnews24