বেনাপোল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রাম থেকে রোববার একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা নাশকতামূলক কর্মকা- ঘটানোর জন্য বোমাটি ওই স্থানে রাখা হয়েছিল।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল পোর্ট থানার কাগমারী জামাইপাড়া মনির হোসেনের বাড়ির পাশে ধানক্ষেতে বোমাটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রীয় করেছে বলেও জানান তিনি।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৬ ঘ.
bdnews24