ফরিদপুর ,নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
রোববার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সেইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
দ-িত এনায়েত মোল্লা (২৫) সদর উপজেলার তুলাগ্রামের লতিফ মোল্লার ছেলে।
ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান দুলু জানান, ২০০৫ সালের ২৪ মার্চ বিকেলে তুলাগ্রামের বাড়িতে উচ্চস্বরে গান গাইছিল এনায়েত। বাবা লতিফ মোল্লা তাকে গান গাইতে বারণ করলে বটি দিয়ে কুপিয়ে বাবাকে আহত করেন।
গুরুতর লতিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পরের নিহতের বড় ছেলে রেজাউল মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১১ ঘ.
bdnews24