২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশীর হারুনকে (ইঞ্জিল) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

গাইবান্ধা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশীর হারুনকে (ইঞ্জিল) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু বক্কর ছিদ্দিক জানান, নওশীর হারুনের (ইঞ্জিল) বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪ (৪) উপধারা অনুযায়ী জনস্বার্থে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. কামন্নাহারের গত ১১ নভেম্বরের স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের ওই আদেশ রোববার জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২৭ ঘ.