২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে দুর্বৃত্তর গুলিতে বিআরডিবি কর্মকর্তা নিহত

খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

খাগড়াছড়ি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী। মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষ্মীছড়ি সড়কের আদর্শ গ্রাম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিআরডিবি পরিদর্শক আলোময় চাকমা (৪০)। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। ৭/৮ জন মুখোশধারী তাদের গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। আলোময় চাকমার স্ত্রী ও বিআরডিবির মাঠকর্মী সুজাতা চাকমাকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৪০৬ ঘ.