২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোববার রাতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোববার রাতে এক যুবক নিহত হয়েছেন। রাত ৮টার দিকে এ হত্যাকা- ঘটে। নিহত যুবকের নাম জুয়েল হাওলাদার (২০)। তিনি রাজমিস্ত্রীর সহকারী ছিলেন বলে পুলিশ জানায়। ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত জুয়েলকে তার খালু মো. ফরিদ রাত ন’টার দিকে ঢাকা মেকিলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদকে উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই সময় জুয়েল ফরিদের জন্য সিগারেট কিনতে বাসা থেকে বের হলে বাসার কাছেই দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। একমাস আগে পটুয়াখালীর খেপুপাড়া থেকে ঢাকা এসে খালুর সঙ্গে থাকছিল জুয়েল। হত্যাকা-ের কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২১০ ঘ.