বরিশাল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের মুলাদী থেকে শনিবার এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদিয়া (১৬) উপজেলার হোসনাবাদ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি মুলাদী বন্দরের তেল মিল মালিক ফারুক আকনের মেয়ে।
মুলাদী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নিজের ঘরে সাদিয়ার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।
প্রেমঘটিত কারণে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে কোনো এক সময় সাদিয়া নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে স্বজনরা পুলিশকে জানান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২৮ ঘ.
bdnews24