চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পৃথক দুর্ঘটনায় নিহতরা হলেন, সীতাকু-ের দক্ষিণ জাহানাবাদ এলাকার অর্নব দাশের ছেলে রানা দাশ (৫০) ও ময়মনসিংহের ধলাদানার পূর্ব ধানা এলাকার সমেদ আলীর ছেলে মো. রতন (৩০)।
শুক্রবার সকালে সীতাকু-ের দক্ষিণ জাহানাবাদ এলাকার বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, বেলা পোনে ১২ টায় নগরীর বহদ্দারহাট এলাকায় নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনষ্টেবল ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭২০ ঘ.
bdnews24